চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

‘পুষ্টি বৈষম্যের দিন শেষ-গড়ব স্বনির্ভর বাংলাদেশ’- এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কোর্ট জামে মসজিদের সামনে বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।  এসময় সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, ২৫০ শয্যাবিশষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ মশিউর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক শুকলাল বৈদ্য, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। বর্ণাঢ্য র‌্যালিতে সরকারি কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগ ও এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।