চাঁপাইনবাবগঞ্জে চরাঞ্চলের ১৪টি সহ ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র ১১৫ টি

চাঁপাইনবাবগঞ্জের ৫টি উপজেলার তিনটি সংসদীয় আসনে এবাওে মোট ভোট কেন্দ্র রয়েছে ৫১৫টি। পোষ্টাল ব্যালটের নিবন্ধিত ১৮ হাজার ৬৭৫ জন ভোটার ছাড়া কেন্দ্রের ভোটার ১৪ লক্ষ ২৯ হাজার ৬৬০ জন। ইতিমধ্যে প্রশাসন ১১৫টি ভোট কেন্দ্রকে ঝঁকিপূর্ণ বা অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। জেলার চরাঞ্চল সমূহে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ১৪টি। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনে ২৩টি। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ৬৬টি। নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট এই তিনটি উপজেলা নিয়ে গঠিত এই আসনে গোমস্তাপুরে ৩২টি,নাচোলে ২১টি ও ভোলাহাটে ১৪টি কেন্দ্রকে ঝঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের ২৫ কেন্দ্র ঝূঁকিপূর্ণ। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ওয়াসিম ফিরোজ ও জেলা নির্বাচন অফিসার আজাদুল হেলাল এ সব তথ্য নিশ্চিত করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, প্রতিটি সাধারণ কেন্দ্রে নূন্যতম ১ জন ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ন্যূণতম ২ জন সশস্ত্র পুলিশ ফিক্সড দায়িত্ব পালন করবে। জেলার ৫টি থানা এলাকায় ১হাজার ৮২ জন পুলিশ দায়িত্বরত থাকবে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-১ আসন শিবগঞ্জে ২৯২ জন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসন (গোমস্তাপুরে-১৯০,নাচোলে-১২৬ ও ভোলাহাটে-৯০ জন) ৪০৬ জন এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন সদরে ৩৮৪ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।
জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট আরিফুর রহমান বলেন, ঝূঁকিপূর্ণ কেন্দ্রে ৩ জন সশস্ত্র আনসার, ৬ জন লাঠিদারী আনসার ও ৪ জন নারী আনসার ও ভিডিপি সদস্য( মোট-১৩ জন) ফিক্সড দায়িত্ব পালন করবে। সাধারণ কেন্দ্রে ফিক্সড দায়িত্বে থাকবে ২জন অস্ত্রধারী আনসার,৭ জন পুরুষ ও ৪ জন নারী আনসার সদস্য। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩বিজিবি) অধিনায়ক লে.কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বলেন, নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন হবে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জে ৩ প্লাটুন, চাঁপাইনবাবগঞ্জ- ২ আসনের ভোলাহাটে ৪ প্লাটুন, নাচোলে ২ প্লাটুন ও গোমস্তাপুরে ২ প্লাটুন এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে ১ প্লাটুন রিজার্ভ সহ ৪ প্লাটুন বিজিবি মোতায়েন হবে। চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও রির্টার্নিং কর্মকর্তার দপ্তরে স্থাপিত নির্বাচন সেলে দায়িত্বরত এক্্িরকিউটিভ ম্যাজিষ্টেট আজামাইন মাহতাব বলেন, জেলাব্যাপী নির্বাচনী দায়িত্বে যুক্ত করা হয়েছে ১০ জন জুডিশিয়াল এবং ২১ জন এক্সিকিউটিভ ম্যাজিষ্টেটকে। কর্মকর্তারা বলছেন, এর বাইরে প্রয়োজনীয় সংখ্যক র‌্যাব ও সেনাবাহিনী স্ট্রাইকিং পোর্ষ হিসেবে ও মোবাইল টিম নিয়ে মাঠে থাকবে। চরাঞ্চলের ভোটকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা দিয়ে যথা সময়ে ভোট সামগ্রী প্রেরণ ও ভোটগ্রহণ শেষে নিয়ে আসা হবে বলেও জানানো হয়েছে বিভাগীয় কমিশনার ও ডিআইজি,রাজশাহীর উপস্থিতিতে সর্বশেষ আইনশৃঙ্খলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বিশেষ সভায়। মানুষের শংকা কাটাতে ভোটের দিন সামনে রেখে বাহিনীগুলো ক্রমান্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে বলেও ওই সভায় জানানো হয়।