চাঁপাইনবাবগঞ্জে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সদর উপজেলা থেকে যশোদা রানী হালদার নামে এক গৃহবধুর গলায় রশির ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বারঘরিয়া ইউনিয়নের নীলকুঠির মাঠ এলাকার নান্টু হালদারের স্ত্রী। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, আজ বিকাল ৩ টার দিকে স্বামীর বাড়িতে নিজ শয়নকক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে ছাদের বাঁেশর তীরের সাথে ফাঁস দেন যশোধা। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় জেলা হাসপাতাল মর্গে পাঠায়। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও জানান ওসি।