চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডায়রিয়ায় আক্রান্ত আরো ১০২ জন

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১০২ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন ভর্তি হয়েছেন। আজ সিভিল সার্জন অফিসের ডায়রিয়া বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এদিকে জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৬৮ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন। পূর্বে রোগী ভর্তি ছিলেন ৮৬ জন। তাদের মধ্যে সুস্থ হওয়ায় ৭৮ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে এই হাসপাতালে ৭৬ জন রোগী ভর্তি আছেন।