চাঁপাইনবাবগঞ্জে আত্মহত্যা প্রতিরোধে দায়িত্বশীল মিডিয়া রিপোর্টিং বিষয়ে প্রশিক্ষণ

বাংলাদেশে আত্মহত্যা প্রতিরোধের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে দায়িত্বশীল মিডিয়া রিপোর্টিং বিষয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে| আজ সকালে শহরের একটি হোটেলে, WHO এর LIVE LIFE উদ্যোগের আওতায়, টেলিসাইক্লিয়াট্রি রিসার্চ অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক লিমিটেড এবং জাতীয় মানসিক ¯^াস্থ্য হাসপাতাল ও ইন্সটিটিউট (NIMH) যৌথভাবে এই প্রশিক্ষণের আয়োজন করে| প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. শাহাব উদ্দীন| এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, টেলিসাইক্লিয়াট্রি রিসার্চ অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. তানজির রশিদ নরণ, প্রোগ্রাম ম্যানেজার ও ট্রেনিং কো-অর্ডিনেটর কাজী শাম্মীন আজমেরি এবং ক্লিনিকাল সাইকোলজিস্ট ট্রেনিং অফিসার আবিদা সুলতানা| প্রশিক্ষণে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ২০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন| এ সময় আরও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জে WHO এর প্রোগ্রাম অফিসার ডা: এ এস এম আশরাফুজ্জামান শাহীন ও সাজ্জাদ হোসেন চৌধুরীসহ সংশ্লিষ্টরা| কর্মশালায় আত্মহত্যা প্রতিরোধে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের গুরুত্ব, সংবেদনশীল বিষয় উপস্থাপনায় সতর্কতা এবং জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়|