চাঁপাইনবাবগঞ্জের দুটি গ্রামে সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন

চাঁপাইনবাবেেগঞ্জর সদর ও শিবগঞ্জ উপজেলার দুটি গ্রামে সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপনের একদিন পূর্বেই ঈদ উদযাপিত হয়েছে। স্থানীয়, জেলা ইসলামিক ফাউন্ডেশন এবং পুলিশ সূত্রে জানা গেছে, আগামীকাল সকালে সদরে দেবিনগর ইউনিয়নের মোমিনটোলা এবং শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের রাধানগর ছিয়াত্তরবিঘি গ্রামে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। উভয় স্থানে মাইকসহ মহিলাদের জন্য পর্দা টাঙ্গিয়ে পৃথক আয়োজন করা হয়। আশপাশের বিভিন্ন গ্রামের একই ধর্মীয় মতবাদের লোকজন এই দুই ঈদ জামাতে অংশ নেন।
জেলা ইফা উপ-পরিচালক(ডিডি) গোলাম মোস্তফা বলেন, সদরের দেবিনগর মোনিটোলা গ্রামে কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন আমবাগানে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাতে ইমামতি করেন মাওলানা আবুল কালম আজাদ। নামাজে প্রায় ১৩০ জন মুসল্লী অংশ নেন। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) হুমায়ন কবির বলেন, শিবগঞ্জের বিনোদপুর রাধানগরের ছিয়াত্তরবিঘি গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন আমবাগানে সকাল পৌনে ৯টার দিকে ঈদের নামাজে প্রায় দেড়শ মুসল্লী অংশ নেন। মাওলানা ইউসুফ আলীর ইমামতিতে শান্তিপূর্ণভাবে নামাজ অনুষ্ঠিত হয় বলেও জানান ওসি।