চরবাগডাঙ্গায় সিএসডব্লিউএফের নেতৃত্বে সানোয়ার ও আল আমিন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন চরবাগডাঙ্গা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরাম (সিএসডব্লিউএফ)-এর ২০২৬-২০২৭ কার্যবছরের জন্য নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)-এর সাবেক শিক্ষার্থী ও আরটিভির চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি সানোয়ার হোসেনকে সভাপতি এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)-এর শিক্ষার্থী আল আমিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
আরো জানানো হয়েছে, সংগঠনের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্য মো. ফারুক মিয়া, মাহবুবুল আলম, ইউসুফ আলী মন্ডল ও সোহাইল রানা সুমনসহ অন্য উপদেষ্টাদের সম্মতি এবং কার্যনির্বাহী সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন— সহসভাপতি মো. নাহিদ হাসান (এমএআরএমসি), যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা (রাবি), অর্থ সম্পাদক মো. সারাফাত হোসাইন (রাবি), সহ-অর্থ সম্পাদক মেহেদী হাসান (এনইউ), সাংগঠনিক সম্পাদক মো. মোমিনুল হক (জবি), শিক্ষা সম্পাদক মোহাম্মদ আলী (ঢাবি), প্রচার ও আইটি সম্পাদক সারোয়ার হোসাইন (এনইউ), দপ্তর সম্পাদক মো. মাসুম (এনইউ), স্বাস্থ্য সম্পাদক মাশরুফা তাহসিন (রামেক), ছাত্রকল্যাণ সম্পাদক মো. খাইরুল ইসলাম (বেরোবি), সহ-ছাত্রকল্যাণ সম্পাদক মো. আমিনুল ইসলাম (এনইউ), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আহাদুজ্জামান আহাদ (ডুয়েট), ছাত্রী বিষয়ক সম্পাদক মোসা. মাকসুদা খাতুন রিনা (ইবি), সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক ইশরাত জাহান (ইবি), ক্রীড়া সম্পাদক আবু বকর বাদশা (এনইউ), সহ-ক্রীড়া সম্পাদক মো. শহীদ রানা (মাভাবিপ্রবি), সাংস্কৃতিক সম্পাদক মো. আব্দুল্লাহ (এনইউ), সহ-সাংস্কৃতিক সম্পাদক মো. তারেক আহমেদ (এনইউ) এবং আপ্যায়ন সম্পাদক তুহিন রেজা (ডিআইইউ)।
এদিকে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করায় সানোয়ার হোসেন ও আল আমিন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।
প্রসঙ্গত, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরবাগডাঙ্গা ইউনিয়ন একসময় শিক্ষার দিক থেকে বেশ পিছিয়ে ছিল। ২০১৫ সালের আগে শিক্ষার সুযোগ ছিল সীমিত, আর উচ্চশিক্ষা ছিল অনেকটাই স্বপ্নের মতো। এই বাস্তবতা পরিবর্তনের লক্ষেই তৎকালীন সাতজন বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণের উদ্যোগে ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয় চরবাগডাঙ্গা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরাম (সিএসডব্লিউএফ)। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি ধারাবাহিকভাবে শিক্ষামূলক ও সামাজিক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, কুইজ প্রতিযোগিতা, ক্যারিয়ার আড্ডা, গণিত অলিম্পিয়াড, রক্তদান কর্মসূচি ও অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তাসহ বিভিন্ন উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। ফলে তাদের আত্মবিশ্বাস, লক্ষ্য নির্ধারণ ও স্বপ্ন দেখার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।