গোমস্তাপুর বিদ্যুতায়িত হয়ে রংমিস্ত্রির মৃত্যু

গোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে মেহেদী হাসান নামে এক রংমিস্ত্রির মৃত্যু হয়েছে| আজ দুপুরে রহনপুর বড় বাজার একটি বাড়ি রং করার সময় এ ঘটনা ঘটে| মৃত ব্যক্তি রহনপুর পৌর এলাকার গম্বুজপাড়া মহল্লার বাসিন্দা কুড়ান আলীর ছেলে| পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ দুপুরে রহনপুর বড়বাজার বীরমুক্তিযোদ্ধা আকতার আলী কচি খানের বাড়িতে দেওয়াল রংয়ের কাজ করছিল| দুপুরে ২টার দিকে রং করার সময় নেসকো কোম্পানির ৩৩ কেভি সংযোগ লাইনের তারে হাত লেগে বিদ্যুতায়িত হন তিনি| পরে স্থানীয়রা সেখান থেকে তাকে উদ্ধার করে রহনপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান| সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন| গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওসি নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন| পুলিশ প্রাথমিক সুরতহাল প্রতিবেদন ˆতরি করা হয়েছে| কোন অভিযোগ না থাকায় মেহেদী হাসানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে| এ ঘটনায় গোমস্তাপুর থানায় অপমৃত্যু ইউডি মামলা হবে বলে তিনি জানান|