গোমস্তাপুরে ৩৩ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ

গোমস্তাপুরে ৩৩ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করেছে বিজিবি। গতকাল দিবাগত রাতে রোকনপুর বিওপির সদস্যরা জোড়া ব্রিজ এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় আটক করা হয় ফেন্সিডিলগুলো আটক করা হয়। ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম ফেন্সিডিল জব্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, গভীর রাতে রোকনপুর বিওপির সদস্যরা ওই এলাকায় টহল দিচ্ছিলেন। এসময় রোকনপুর বিওপির নায়েব সুবেদার আব্দুল ওয়াদুদের নেতৃত্ব অন্য সদস্যরা জোড়া ব্রিজ নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন ৩৩ বোতল ভারতীর ফেন্সিডিল জব্দ করে। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি অধিনায়ক আরও জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু, মাদক পাচার,অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রয়েছে এবং আটককৃত ভারতীয় ফেন্সিডিল গোমস্তাপুর থানায় জমা দেওয়ার হবে।