গোমস্তাপুরে ভারতীয় স্কাপ সিরাপসহ আটক ১

গোমস্তাপুরে ২১৭ বোতল ভারতীয় নেশা জাতীয় স্কাপ সিরাপ ও একটি ইজিবাইকসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। আজ সকাল ৭টার দিকে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের বেগুনবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি উপজেলার পার্বতীপুর ইউনিয়নের নিসকালিপুর গ্রামের মাফির আলী ছেলে আরিফ। ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম আটকের সত্যতা নিশ্চিত করেছেন। বিজিবি জানায়, বাঙ্গাবাড়ি বিওপির একটি টহলদল ওই সীমান্তের বিভিন্নস্থানে টহল দিচ্ছিলেন। গোপন সংবাদ পেয়ে ওই বিওপির টহল কমান্ডার হাবিলদার বিপুল চন্দ্র দেবনাথের নেতৃত্বে বিজিবির অন্য সদস্যরা আজ সকাল ৭টার দিকে বেগুনবাড়ি এলাকায় অভিযান চালান। পরে অভিযান চালিযে আরিফকে আটক করা হয়।