খরা সহিঞ্চু ফল ও ফসলের চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ

খরা সহিঞ্চু ফল ও ফসলের চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে ৭নং চরঅনুপনগর ইউনিয়ন পরিষদ হল রুমে এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রাউট (ইসিসিসিপি-ড্রাউট) প্রকল্পের আওতায়, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও গ্রীণ ক্লাইমেট ফান্ড (জিসিএফ)- এর সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে জলবায়ু স্থিতিস্থাপকতা বাড়ানোর লক্ষ্যে টেকসই কৃষি অনুশীলনের উপর আলোকপাত করা হয়। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ২০ জন সিসিএজি সদস্য। এ সময় সিসিএজি সদস্যদের জলবায়ু পরিবর্তনের প্রভাব, এর প্রতিকারমূলক ব্যবস্থা, টেকসই কৃষি অনুশীলন ও খরা সহনশীল কৃষি কৌশল সম্পর্কে ধারণা প্রদান করা হয়। একইসাথে খরা সহিষ্ণু ফল ও ফসল নির্বাচন, বসতবাড়ির উঠানবাগান তৈরি, ভার্মিকম্পোস্ট প্রস্তুত এবং পানি সংরক্ষণ কৌশল নিয়ে হাতে-কলমে নির্দেশনা দেওয়া হয়। প্রশিক্ষণে আলোচনা করেন জহুরুল ইসলাম, শস্য বিশেষজ্ঞ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং মিজানুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ। বরেন্দ্র অঞ্চলের বাস্তব জলবায়ুগত চ্যালেঞ্জ তুলে ধরে করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন মনিটরিং ও ইভালুয়েশন অফিসার কৃষিবিদ ফয়জুল হক।
প্রশিক্ষণের অন্যতম বিষয় ছিল পরিবেশবান্ধব কৃষি বিস্তারে জৈব সার ব্যবহারে কৃষকদের উৎসাহ দেওয়া। এই লক্ষ্যে ভার্মিকম্পোস্ট তৈরির উপায় ও উপকারিতা বিস্তারিতভাবে আলোচনা করা হয়। পাশাপাশি প্রয়াসের ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের আওতায় চালু থাকা ঋণ কার্যক্রম সম্পর্কেও অবহিত করা হয়। অল্প লাভ দিয়ে ঋণ পেয়ে কৃষকরা খুবই খুশি এবং তারা খরা সহনশীল ফল ফসল চাষে উদ্বুদ্ধ হচ্ছে। প্রকল্পের আওতায় ইসিসিসিপি- ড্রাউট ঋণ কার্যক্রম সম্পাদনা করার জন্য ঋণ এর নীতিমালা ও ধরন নিয়ে আলোচনা করেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি’র ইউনিট-১২ এর শাখা ব্যবস্থাপক ইতিআরা খাতুন। কর্মশালায় সহযোগিতা করেন কমিউনিটি মোবিলাইজিং অফিসার, সিএমও (সিভিল) রোকনুজ্জামান এবং সম্পুর্ণ প্রশিক্ষণ কার্যক্রমটি সমন্বয় সাধন করেন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জনাব বকুল কুমার ঘোষ।