কোন রঙের গোলাপ দেবেন প্রিয়জনকে?
১৪ ফ্রেব্রুয়ারি ভালোবাসা দিবস। সাত দিন আগে থেকেই বিশ্ব জুড়ে শুরু হয় ভ্যালেন্টাইন উইক বা ভালোবাসা সপ্তাহ। প্রতি বছর ৭ ফেব্রুয়ারি অর্থাৎ রোজ ডে’র মধ্য দিয়ে ভালোবাসার সপ্তাহ শুরু হয়। সে হিসাবে আজ ‘রোজ ডে’ বা গোলাপ দিবস। গোলাপ হচ্ছে ভালোবাসা আর বন্ধুত্বের প্রতীক। অনেকের হয়তো জানা নেই, প্রিয়জনেকে শুধু একটা গোলাপ দিলেই হয় না, গোলাপের রঙের আড়ালে লুকিয়ে থাকে ভিন্ন ভিন্ন না বলা কথা। কথায় আছে, যা হাজারটা শব্দ দিয়ে বোঝানো যায় না, তা একটা গোলাপ দিয়ে অনায়াসেই প্রকাশ করা যায়। গোলাপ নানা রঙের হয়। প্রতিটা রঙের গোলাপের আলাদা তাৎপর্য রয়েছে। নতুন সম্পর্ক তৈরির ক্ষেত্রে একেক রঙের গোলাপ একেক অর্থ বহন করে।
লাল গোলাপ : প্রেম, ভালোবাসা আর আবেগের চূড়ান্ত বহিঃপ্রকাশ হলো লাল গোলাপ। আপনি যদি কাউকে ভালোবাসেন এবং তাকে জীবনের সঙ্গী হিসেবে পেতে চান, তবে তাকে দিতে পারেন লাল গোলাপ।
গোলাপি গোলাপ : সব ভালোবাসা মানেই কেবল প্রেম নয়। আপনার জীবনে এমন মানুষ থাকতে পারেন যাদের প্রতি আপনি কৃতজ্ঞ। কাউকে ধন্যবাদ বা কৃতজ্ঞতা জানাতে দিতে পারেন এই গোলাপ। এটি একই সাথে কোমলতা ও আভিজাত্যের প্রতীক।
সাদা গোলাপ : কারও সঙ্গে সম্পর্কের তিক্ততা মিটিয়ে নতুন করে পথ চলা শুরু করতে চাইলে বেছে নিন সাদা গোলাপ। এটি শান্তির প্রতীক। এছাড়া কাউকে খুব মিস করলে তাকে সাদা গোলাপ পাঠাতে পারেন।
হলুদ গোলাপ: বন্ধুত্বের উষ্ণতা প্রকাশ করতে হলুদ গোলাপের জুড়ি মেলা ভার। বন্ধুর নতুন চাকরি, সাফল্য বা আরোগ্য কামনায় হলুদ গোলাপ উপহার দিন। এটি আনন্দ এবং প্রাণশক্তির বার্তা বহন করে।
কমলা গোলাপ : লাল এবং হলুদের মিশ্রণে তৈরি এই রঙটি তীব্র আবেগ ও উৎসাহের প্রতীক। সম্পর্কে যদি নতুন উন্মাদনা আনতে চাইলে কমলা গোলাপ বেছে নিতে পারেন। কাউকে অনুপ্রাণিত করতেও এই ফুল ম্যাজিকের মতো কাজ করে।
বেগুনি গোলাপ : গুনি রঙ রাজকীয় সম্মানের প্রতীক। সঙ্গীকে রানির মতো মর্যাদা দিতে চাইলে বা তার ব্যক্তিত্বে মুগ্ধ হলে, তাকে বেগুনি গোলাপ দিতে পারেন।