কর্মীদের ‘আজই’ ইসরাইল ছাড়ার পরামর্শ মাইক হাকাবির

ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি দূতাবাস কর্মীদের বলেছেন, যারা ইসরাইল ছাড়তে চায়, তারা যেন আজই চলে যান। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ সকাল ১০টা ২৪ মিনিটে পাঠানো এক ইমেইলে হাকাবি লিখেছেন, কোনো কর্মী বা তাদের পরিবারের সদস্যরা যদি ইসরাইল ছাড়তে চান, তাহলে ‘আজই’ চলে যাওয়া উচিত। তিনি আরও লিখেছেন,দূতাবাসের জরুরি নয় এমন কর্মীদের চলে যাওয়ার আহ্বানে আজ বিমান আসনের চাহিদা বেশি থাকতে পারে। যুক্তরাষ্ট্রের যেখানেই হোক একটি সিট নিশ্চিত করে নিন। সেখান থেকে পরে ওয়াশিংটন ডিসিতে যাওয়া যাবে; তবে প্রথম অগ্রাধিকার হলো দ্রুত ইসরাইল ত্যাগ করা।