এবার নারীদের ‘এলপিজি কার্ড’ দেয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের পাশাপাশি নারীদের জন্য ‘এলপিজি কার্ড’ দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ যশোরের শার্শায় ঐতিহাসিক ‘উলসী-যদুনাথপুর’ খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। তারেক রহমান বলেন, ‘‘মা-বোনদের একটি কারণে খুব কষ্ট হয়, সেটি হচ্ছে রান্নার কষ্ট। আমরা যেমন সারা দেশের মায়েদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, সেরকম আরেকটি কার্ড দিতে চাই; সেটি হবে ‘এলপিজি কার্ড’। এলপিজি গ্যাস আমরা মা-বোনদেরকে পৌঁছে দেবো যেন তাদের রান্নার জন্য আর কষ্ট করতে না হয়।’’ নারীদের উচ্চশিক্ষা নিয়ে অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা মেয়েদের শিক্ষা ব্যবস্থা ডিগ্রি পর্যন্ত অর্থাৎ উচ্চতর পর্যন্ত বিনামূল্যে ব্যবস্থা করবো। শুধু মেয়েদের শিক্ষা ব্যবস্থা আমরা ডিগ্রি পর্যন্ত ফ্রি করব না, একই সঙ্গে আমাদের যে মেয়েরা ভাল রেজাল্ট করতে পারবে তাদের জন্য আমরা উপবৃত্তির ব্যবস্থা করবো যেন সরকার থেকে তারা আরও উচ্চতর শিক্ষা লাভ করতে পারে।’