এক দিন ৭ হাজার উইকেট পাবেন আশা রশিদ খানের

টি-টোয়েন্টির ইতিহাসের প্রথম বোলার হিসেবে ৭০০ উইকেট শিকার করার খুব কাছে রশিদ খান। শনিবার (৮ ফেব্রুয়ারি) ৬৯৬ উইকেট নিয়ে বিশ্বকাপ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিলেন এই আফগান লেগ স্পিনার। কিউইদের বিপক্ষে এক উইকেটের দেখা পান তিনি। ৭০০ উইকেটের মাইলফলক থেকে আর মাত্র ৩ উইকেট দূরে রশিদ খান। এমনকি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও ১৮৮ উইকেট নিয়ে সবার শীর্ষে আছেন তিনি। রশিদের আশা ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে একদিন ৭ হাজার উইকেট পাবেন তিনি। শনিবার (৭ ফেব্রুয়ারি) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রশিদ বলেন, ‘বেশ ভালো লাগছে। আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র ৯-১০ বছর হলো খেলছি, এর মধ্যেই সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হওয়াটা আমার কাছে স্বপ্নের চেয়েও বড় কিছু। এই অর্জন (৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ) হবে সত্যিই বিশেষ কিছু। কখনোই নিজের উইকেটের হিসাব রাখেন না জানিয়ে তিনি বলেন, ‘আমি আসলে নিজে কখনো উইকেট গুনে দেখি না। মিডিয়ার মাধ্যমেই জানতে পারি যে ওকে, আমি ৪০০, ৫০০ বা ৬০০ উইকেট পেয়েছি। তবে এগুলো নিয়ে খুব বেশি ভাবি না। আমি শুধু প্রতিদিন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি।
আমাকে দলের জন্য পারফর্ম করে যেতে হবে এবং উইকেট নিতে হবে। এ সময় হাসির ছলে ৭ হাজার উইকেট পাওয়ার আশা প্রকাশ করে রশিদ বলেন, ‘৭০০ উইকেট কোনো ছোট বিষয় নয়। এখানে পৌঁছাতে অনেক সময় এবং কঠোর পরিশ্রম প্রয়োজন। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। এই মাইলফলকের কাছাকাছি পৌঁছাতে পেরে আমি খুশি এবং আশা করি, একদিন ৭০০০ উইকেটেও পৌঁছাতে পারব (হাসি)।