একটি শোক সংবাদ ————
ভোলাহাটে বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিনের ইন্তেকাল; রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ভোলাহাট উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের বজরাটেক রাধানগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন ইন্তেকাল করেছেন – ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন। তিনি ওই গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে। গতকাল সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেল হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ৭৮ বছর বয়সী নি:সন্তান নাজিম উদ্দিন মৃত্যুকালে স্ত্রী সহ অসংখ্য গূণগ্রাহী রেখে গেছেন। আজ দুপুর ২টায় বজরাটেক সবজা ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে বজরাটেক বড় জামে মসজিদ ও মাদ্রাসা প্রাঙ্গণে জানাজার নামাজের পর সংলগ্ন গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) একরামুল হক, ভোলাহাটের সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, ভোলাহাট ইউপির সাবেক চেয়ারম্যান ইয়াজদানী আল রাজী, বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, মনিরুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।