ঈদুল ফিতরে টানা ১০ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দর

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম শিবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি এবং সিএন্ডএফ বিষয়ক কার্যক্রম আগামী ১৮ মার্চ বুধবার হতে ২৭ মার্চ শুক্রবার পর্যন্ত টানা ১০ দিন বন্ধ থাকবে। আগামী ২৮ মার্চ শনিবার হতে বন্দরের আমদানি-রপ্তানি এবং সিএন্ডএফ বিষয়ক কার্যক্রম যথারীতি পূণরায় চালু হবে। ১০ দিনের এই বন্ধের মধ্যে শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ সকল সরকারি ছুটি অন্তর্ভূক্ত। এছাড়া এই বন্ধের মধ্যে ঈদের দিনসহ প্রতিদিনই পাসপোর্টধারী যাত্রীদের সোনামসজিদ ইমগ্রেশন দিয়ে ভারত গমানাগমন স্বাভাবিক থাকবে। সোনামসজিদ আমদানী ও রপ্তানীকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি স্বাক্ষরিত এক পত্রের বরাতে এ সব তথ্য নিশ্চিত করেছেন বন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সভাপতি মোস্তাফিজুর রহমান ও বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা-সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড অপারেশন ম্যানেজার কামাল খান।
সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সভাপতি বলেন, সোনামসজিদ আমদানী ও রপ্তানীকারক গ্রুপ এবং সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের এক যৌথ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং বাংলাদেশ ও ভারতের সকল সরকারি বেসরকারি সংশ্লিস্টদের তা পত্র দিয়ে জানিয়ে দেয়া হয়েছে। তবে এই সময়ে সোনামসজিদ ইমিগ্রশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের দু’দেশে যাতায়ত অব্যহত থাকবে।
পানামার আপারেশন ম্যানেজার বলেন, তবে ওই বন্ধের সময় বন্দরের কিছু আভ্যন্তরণীণ পণ্য লোড-আনলোড,পরিবহন সহ অনান্য কার্যক্রম সীমিত পরিসরে চালু থাকবে।