ইসলামাবাদে শিয়াদের মসজিদে বিস্ফোরণ

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জুমার নামাজের সময় শিয়াদের প্রার্থনাস্থল ইমামবাড়ায় বিস্ফোরণে কমপক্ষে ৩১ জন নিহত এবং ১৬৯ জন আহত হয়েছেন। আজ এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ডন অনলাইন। রাজধানীর তারলাই এলাকার ইমামবাড়া খাদিজা আল-কুবরাতে এই বিস্ফোরণ ঘটে। উজবেকিস্তানের রাষ্ট্রপতি শাভকাত মিরজিওয়েভের দুই দিনের সরকারি সফরের সময় এই হামলাটি ঘটলো। ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরি পুলিশের মুখপাত্র তাকি জাওয়াদ জানিয়েছেন, বিস্ফোরণের প্রকৃতি নির্ধারণ করা এখনো সম্ভব হয়নি। ফেডারেল রাজধানীর পলিক্লিনিক, পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এবং সিডিএ হাসপাতালেও জরুরি অবস্থা জারি করা হয়েছে।