আগামী ৩-৬ মে ডিসি সম্মেলন, ব্রিফিং আগামীকাল

আগামী ৩-৬ মে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন| আজ তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য অফিসার মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীন জানান, ডিসি সম্মেলনের সার্বিক বিষয় নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে আগামীকাল বিকাল ৩টা ২০ মিনিটে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে| এবারের সম্মেলনে মোট ৩৪টি কার্য অধিবেশন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ|