স্বাধীনতা দিবসে ৩১ বার তোপধ্বনিতে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের অংশ হিসেবে রাজধানীতে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। আজ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে এ আনুষ্ঠানিকতার সূচনা হয়। রাজধানীর তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি আর্টিলারি রেজিমেন্ট এ আয়োজন সম্পন্ন করে। এ সময় রেজিমেন্টের ৬টি গান থেকে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহিদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করা হয়।