শিবগঞ্জে ৪০০ পিস ইয়াবা ও ২ লক্ষাধিক টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার

শিবগঞ্জ উপজেলায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের অভিযানে ৪০০ পিস ইয়াবা ও নগদ ২ লক্ষ ২ হাজার ১১০ টাকা সহ এক ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নয়ালাভাঙ্গা গ্রামের মৃত ফজলার রহমানের ছেলে মো. সোহেল রানা। তার বিরুদ্ধে মাদক কারবারে জড়িথ থাকার অভিযোগ দায়ের করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের কর্মকর্তারা। জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টার দিকে নয়ালাভাঙ্গা গ্রাম এলাকায় অভিযান চালিয়ে সুহেলকে ইয়াবা ও টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামীকে শিবগঞ্জ থানায় হস্তান্তর হয়েছে।