শিবগঞ্জে টভটির সাথে অটোরিক্সার সংঘর্ষে শিশু নিহত, আহত ৬

শিবগঞ্জ উপজেলায় একটি খড়িবাহি ভটভটির সাথে একটি যাত্রীবাহী অটোরিক্সার সংঘর্ষে জুনায়েদ নামে ২ বছরের এক শিশু নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন জুনায়েদের বাবা সাকিরুল ও মা ইয়াসমিন বেগমসহ অটোরিক্সার শিশু, নারীসহ আরও ৬ আরোহি। আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সাকিরুল শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ দুপুর দেড়টার দিকে শাহাবাজপুর ইউনিয়নের ধোবড়া বাজার এলাকায় সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে দূর্ঘটনাটি ঘটে। ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ভটভটিটি জব্দ কললেও চালক পালিয়ে যান। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) হুমায়ুন কবির বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।