শিবগঞ্জের বীর মুক্তিযোদ্ধা নুরুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিবগঞ্জের দূর্লভপুর ইউনিয়নের পনেররশিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)| তিনি ওই গ্রামের আনিসুর রহমানের ছেলে| গতকাল সন্ধ্যায়  রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি  মারা যান| মৃত্যুকালে তিনি ১ ছেলে  সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন| আজ সকাল ১০টায় শিবগঞ্জ পৌর সেলিমাবাদ গোরস্থান প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর জানাজার নামাজ শেষে ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়| দাফন অনুষ্ঠানে অংশ নেন শিবগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদি হাসান, বীর মুক্তিযোদ্ধা বজলার রশিদ সনু, তরিকুল ইসলাম, শিবগঞ্জের সাবেক পৌর মেয়র শামীম কবির হেলিম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহবুবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ|