শহরের ফকিরপাড়ায় মাদকবিরোধী লিফলেট বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের ফকিরপাড়া জামে মসজিদ এলাকায় জনসাধারণের মধ্যে মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয়েছে। আজ বাদ জুমা লিফলেটগুলো বিতরণ করা হয়। লিফলেটে মাদকের কুফল তুলে ধরা হয়েছে। জনসাধারণেকে সচেতন করার জন্য এই লিফলেট বিতরণ করা হয়। মাদক ব্যবসায়ী ও কারবারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার কথা বলেন সাধারণ মানুষ।