লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি

লিবিয়ার বেনগাজীতে আটকাপড়া এবং ডিটেনশন সেন্টারে বন্দি থাকা ১৬৫ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। এদের মধ্যে বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে বন্দি ছিলেন ১৪৩ জন এবং বেনগাজী ও আশপাশের এলাকায় বসবাসকারী দুস্থ, অসহায় ও শারীরিকভাবে অসুস্থ ২২ জন রয়েছেন। আজ সকাল সাড়ে ৫টায় বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর সহযোগিতায় তাদের দেশে ফেরানো হয়।