রাজশাহীতে র‌্যাবের অভিযানে একটি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার নবগঙ্গা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে র‌্যাব। র‌্যাব-৫ এর পাঠানো প্রেস নোটে জানানো হয়, গতকাল দিবাগত রাত ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে নবগঙ্গা এলাকায় অভিযান চালানো হয়। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি করে একটি ব্যাগের ভেতর থেকে সাদা কাপড়ে মোড়ানো একটি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে র‌্যাব এর অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়।