যুক্তরাষ্ট্র সফর শেষে ফিরেছেন সেনাপ্রধান

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান| আজ তিনি দেশে ফেরেন বলে আইএসপিআর’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে| বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্র সফরকালে সেনাপ্রধান জর্জিয়া অঙ্গরাজ্যে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন| এ সময় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের ¯^ীকৃতি¯^রূপ জর্জিয়া অঙ্গরাজ্যের পক্ষ থেকে তাকে একটি বিশেষ রেজ্যুলেশন প্রদান করা হয়| এছাড়া, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দ্বিপাক্ষিক ˆবঠকসমূহে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের পারস্পরিক ¯^ার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়|