মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো চীনা জাহাজ

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে একটি চীনা তেলবাহী ট্যাংকার হরমুজ প্রণালি অতিক্রম করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সংস্থাটির খবরে বলা হয়, ‘রিচ স্টারি’ নামের ট্যাংকারটি ব্লকেড শুরুর পর প্রথমবারের মতো প্রণালি পেরিয়ে পারস্য উপসাগর ত্যাগ করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপ (এলএসইজি), মেরিন ট্রাফিক এবং কেপলারের জাহাজ চলাচলসংক্রান্ত তথ্যের ভিত্তিতে এই তথ্য পাওয়া গেছে। ট্যাংকারটির মালিক প্রতিষ্ঠান সাংহাই শুয়ানরুন শিপিং কোং লিমিটেডের ওপর এর আগে ইরানের সঙ্গে বাণিজ্য করার অভিযোগে নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র।