ভোলাহাটে গাঁজাসহ আটক ১

ভোলাহাটে অভিযান চালিয়ে গাঁজাসহ একজনকে আটক করেছে থানা পুলিশ। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট থানা পুলিশের একটি দল অফিসার ইনচার্জ একরামুল হোসাইনের নির্দেশে সাব ইন্সপেক্টর খাইরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে। এদিন রাত ১০টার দিকে নিজ বাড়ি থেকে উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের আন্দিপুর গ্রামের মৃত মুন্টুর ছেলে সমিরুল ইসলামকে ৩’শ ৫০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ৩ হাজার ১৯০টাকাসহ আটক হয়। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।