ভারত থেকে ৫ হাজার মেট্রিক টন ডিজেল পাম্পিং শুরু

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে আমদানি করা ৫ হাজার মেট্রিক টন পরিশোধিত ডিজেল গতকাল সন্ধ্যায় পাম্পিং শুরু হয়েছে| এই ডিজেল বাংলাদেশ-ভারত ˆমত্রী পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুরে পদ্মা অয়েল পিএলসির ডিপোতে পৌঁছাবে| আজ মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন) কাজী মো. রবিউল আলম জানান, বাংলাদেশ সময় গতকাল সন্ধ্যা ৭টার দিকে নুমালিগড় রিফাইনারি থেকে পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে| তিনি বলেন, এই চালানে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসছে এবং পাম্পিং শুরুর পর থেকে ৪৫ ঘণ্টার মধ্যে পুরো চালান পার্বতীপুর ডিপোতে পৌঁছাবে|