ভারতকে টপকে শিরোপার লক্ষ্যে বাংলাদেশ

মালদ্বীপের রাজধানী মালেতে আজ রাতে নির্ধারিত হচ্ছে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের নতুন চ্যাম্পিয়ন। শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ সময় রাত ৯টায় জাতীয় স্টেডিয়ামে শুরু হবে এই বহুল প্রতীক্ষিত ফাইনাল। গ্রুপ পর্বে দুই দলের লড়াই ছিল উত্তেজনাপূর্ণ। ১-১ গোলে শেষ হওয়া সেই ম্যাচে মাঠের পাশাপাশি ডাগআউটেও উত্তাপ ছড়িয়েছিল। দুই দলের কোচিং স্টাফের একজন করে লালকার্ড দেখেন। সেই উত্তেজনার রেশ নিয়েই এবার ফাইনালের মঞ্চে নামছে দুই দল।