বিজিবির অভিযান গোমস্তাপুরে জব্দ গাঁজা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২ কেজি ১০০ গ্রাম গাঁজা জব্দ করেছে বিজিবি। শনিবার দুপুরে উপজেলার শিবনগর এলাকা থেকে গাঁজাগুলো জব্দ করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৬ বিজিবির নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ চাড়ালডাংগা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. সাদেকুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহলদল শিবনগর নামক স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ২ কেজি ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। আটককৃত ভারতীয় গাঁজা চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। আরিফুল ইসলাম আরো জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচার এবং চোরাচালানের বিরুদ্ধে ১৬ বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।