বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সংলাপ অনুষ্ঠিত

বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি, প্রভাব বিস্তারকারী স্টেক হোল্ডার অংশীজনদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে| আজ সকালে সদর উপজেলার নরেন্দ্রপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই সংলাপ অনুষ্ঠিত হয়| স্ট্রেংদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্প ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এই সংলাপের আয়োজন করে| অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন নরেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহনেওয়াজ| এ সময় আরো উপস্থিত ছিলেন নাটোরের প্রাইমারি ইনস্ট্রাক্টর শাহাদাত হোসেন, শাহজাহান ইউনিয়ন পরিষদ সচিব আব্দুল আউয়াল, রাজাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুল ইসলাম, মোল্লাপাড়া জামে মসজিদের ইমাম সাদিকুল ইসলাম ও এসএসবিসি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক উত্তম মণ্ডল, সরকারি বেসরকারি কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ, ¯^াস্থ্য ও সমাজকর্মী, অভিভাবক ও শিক্ষক মন্ডলীসহ সুধীজন|