বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সদর উপজেলার প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে সহকারী কমিশনার ভূমি ইকরামুল হক নাহিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বন্ধনা সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল ওহাবসহ এসএসবিসি প্রকল্পের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, ইউনিয়ন চেয়ামান, ইমাম ও স্থ’ানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ। উক্ত পরিকল্পনার সভার মূল উদ্দেশ্য হলো সকল অংশীদারগণের সমন্বয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলাকে বাল্যবিবাহ ও শিশু শ্রমমুক্ত উপজেলা হিসাবে ঘোষনা করা। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং এসএসবিসি প্রকল্প এর উদ্যেগে শিশুর সার্বিক উন্নয়নের লক্ষে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে এই পরিকল্পনা সভার অনুষ্ঠিত হয়।