প্রবাসীদের ব্যালট ৫ ফেব্রুয়ারির মধ্যে না এলে বাতিল ঝুঁকিতে

গণভোট ও পোস্টাল ব্যালটে যে সব প্রবাসী ভোট দিয়েছেন, তাদের ব্যালট ৫ ফেব্রুয়ারির মধ্যে দেশে না পৌঁছালে বাতিলের ঝুঁকিতে পড়তে পারে। আজ পোস্টাল ভোট বিডি অ্যাপে এক বিজ্ঞপ্তিতে এমন আশঙ্কার কথা জানিয়েছে নির্বাচন কমিশন ইসি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আপনার ব্যালট অবশ্যই ৫ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে না পৌঁছালে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে সঠিক সময়ে পৌঁছানো দেরি হতে পারে। এর আগে ইসি জানিয়েছে, ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট না পৌঁছালে তা গণনা করা হবে না।