পাচারকালে শিবগঞ্জে ভারতীয় নেশার সিরাপসহ চালক গ্রেপ্তার

শিবগঞ্জ সীমান্তে সিএনজি চালিত অটোরিক্সায় পাচারকালে ৭৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ ডিএক্স সিরাপসহ এক অটোরিক্সা চালককে আটক করেছে ৫৯ বিজিবি। অভিযানে জব্দ হয়েছে অটোরিক্সাটি। আটক চালক শিবগঞ্জের কানসাট চককীর্তি এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে ফরিদ। বিজিবি জানায়, গত গতকাল রাত ৯ টার দিকে সোনামসজিদ বিওপির একটি টহল দল কয়লাবাড়ি কেন্দ্রীয় ট্রাক টার্মিণাল এলাকায় সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে অভিযানটি চালায়। চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সিএনজি যোগে মাদক পাচারের গোপন খবরে অভিযান চালানো হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করা হবে।
অধিনায়ক কিবরিয়া আরও বলেন, গত ৩ মাসে ৫৯ বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে ৩ হাজার ১০০ বোতল ফেনসিডিলের বিকল্প বিভিন্ন প্রকার ভারতীয় নেশার সিরাপ জব্দ করেছে। চোরাচালান প্রতিরোধে সীমান্তে সার্বক্ষনিক নজর রাখছে বিজিবি বলেও জানান অধিনায়ক।