‘নিদয়া’ নতুন গান জিসান খান শুভ’র

সংগীতশিল্পী জিসান খান শুভ এবার নিয়ে আসছেন নতুন গান ‘নিদয়া’। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশনের (ডিএমএস)। গানটির কথা, সুর এবং কণ্ঠ দিয়েছেন জিসান খান শুভ। গানটির সংগীতায়োজন করেছেন আমজাদ হোসাইন। প্রিয় মানুষ হারানোর হাহাকারের এই গানের গল্পে ভিডিও নির্মাণ করেছেন সোহেল রাজ। ভিডিওতে দর্শক দেখেতে পাবে জিসান খান শুভ ও নুসরাত জাহান ফাতেমার অনবদ্ধ রসায়ন। নিজের নতুন গান প্রসঙ্গে শুভ বলেন, ‌’আমার প্রতিটি গান আমি একটু সময় নিয়ে করার চেষ্টা করি। যাতে আমার কাজটি নিখুঁত হয়। সেই সঙ্গে শ্রোতারাও পরিপূর্ণ বিনোদন পান। এবারে গানটিও অনেক সময় আর যত নিয়ে করেছি। আর গানের কথা, সুর ও সঙ্গীতের সাথে মিল রেখে নির্মাণ করা হয়েছে ভিডিওটি যা শ্রোতাদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, আগামী ২৩ এপ্রিল বৃহস্পতিবার ধ্রব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আর্ন্তজাতিক সব মিউজিক প্ল্যাটফর্মে।