নাচোলে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, নাচোল থানার অফিসার ইনচার্জ আছলাম আলী, কৃষি অফিসার সলেহ্ আকরাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, উপজেলা জামায়াতে আমির ইয়াকুব আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।