নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মিন অং হ্লাইং

মায়ানমারে অভ্যুত্থানের নেতা জেনারেল মিন অং হ্লাইং দেশটির নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন| আজ রাজধানী নেপিডোতে দেওয়া ভাষণে তিনি বলেন, মায়ানমার গণতন্ত্রের পথে ফিরে এসেছে এবং একটি উন্নত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে| দেশটিকে এখনো অনেক চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে| গত সপ্তাহে সামরিকপন্থী সংসদে ভূমিধস বিজয়ের পর মিন অং হ্লাইং সর্বোচ্চ পদে নির্বাচিত হন| এই পদে মোট তিনজন প্রার্থী ছিলেন| দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দুইজন উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পান| ৬৯ বছর বয়সী এই জেনারেল ২০২১ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সু চির কাছ থেকে ক্ষমতা দখল করেন এবং তাকে গ্রেপ্তার করেন|