নতুন আইজিপি আলী হোসেন ফকির

পুলিশের অতিরিক্ত আইজি ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর প্রধান আলী হোসেন ফকিরকে পদোন্নতি দিয়ে নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) পদে নিয়োগ দিয়েছে সরকার। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে আইজিপি নিয়োগ দেওয়া হয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য।