জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ, চাঁপাইনবাবগঞ্জে দায়িত্ব পেলেন হারুনুর রশীদ

দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এ নিয়োগের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত বাস্তবায়নের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন— পঞ্চগড়ে মোহাম্মদ তৌহিদুল ইসলাম, দিনাজপুরে মোফাজ্জল হোসেন দুলাল, রংপুরে মোহাম্মদ সাইফুল ইসলাম, কুড়িগ্রামে মো. সোহেল হোসনাইন কায়কোবাদ, গাইবান্ধায় অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, জয়পুরহাটে মো. মাসুদ রানা প্রধান, বগুড়ায় এ কে এম আহাসানুল তৈয়ব জাকির, নওগাঁয় মো. আবু বক্কর সিদ্দিক, রাজশাহীতে মো. এরশাদ আলী, নাটোরে মো. রহিম নেওয়াজ, মেহেরপুরে মো. জাভেদ মাসুদ, কুষ্টিয়ায় সোহরাব উদ্দিন, ঝিনাইদহে মো. আবুল মজিদ, যশোরে দেলোয়ার হোসেন খান খোকন, মাগুরায় আলী আহমেদ, বাগেরহাটে শেখ মোহাম্মদ জাকির হোসেন, খুলনায় এস এম মনিরুল হাসান বাপ্পী, পটুয়াখালীতে স্নেহাংশু সরকার, ভোলায় গোলাম নবী আলমগীর, বরিশালে আকন কুদ্দুসর রহমান, ঝালকাঠিতে মো. শাহাদাৎ হোসেন, পিরোজপুরে আলমগীর হোসেন, টাঙ্গাইলে এস এম ওবায়দুল হক, শেরপুরে এ বি এম মামুনুর রশিদ, ময়মনসিংহে সৈয়দ এমরান সালেহ, নেত্রকোনায় মো. নূরুজ্জামান (অ্যাডভোকেট), কিশোরগঞ্জে খালেদ সাইফুল্লাহ সোহেল খান, মুন্সীগঞ্জে এ কে এম ইরাদত, নারায়ণগঞ্জে মো. মামুন মাহমুদ, রাজবাড়ীতে আব্দুস সালাম মিয়া, গোপালগঞ্জে শরিফ রফিক উজ্জামান, মাদারীপুরে খোন্দকার মাশুকুর রহমান, শরীয়তপুরে সরদার এ কে এম নাসির উদ্দিন, সুনামগঞ্জে মো. মিজানুর রহমান চৌধুরী, সিলেটে আবুল কাহের চৌধুরী, মৌলভীবাজারে মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ায় সিরাজুল ইসলাম, কুমিল্লায় মো. মোশতাক মিয়া, নোয়াখালীতে মো. হারুনুর রশিদ আজাদ, লক্ষ্মীপুরে সাহাব উদ্দিন এবং কক্সবাজারে এ টি এম নুরুল বশর চৌধুরী।

উল্লেখ্য, জেলা পরিষদ ভেঙে দেওয়ার পর সাময়িকভাবে জেলা প্রশাসকরা প্রশাসকের দায়িত্ব পালন করছিলেন। এতে অনেক ক্ষেত্রে দৈনন্দিন কার্যক্রমে কিছুটা ব্যাঘাত ঘটে। নতুন করে প্রশাসক নিয়োগের ফলে প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে হারুনুর রশীদকে নিয়োগ দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।