দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬ পরিবারকে ঢেউটিন সহায়তা প্রদান

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬টি পরিবারের মাঝে ঢেউটিন বরাদ্দ দেয়া হয়েছে| আজ সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এসব টিন তুলে দেয়া হয়| সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের মাঝে এক বাণ্ডিল করে ঢেউটিন হস্তান্তর করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন| এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন| সহায়তা প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর রহমানসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা| ঢেউটিন বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ঘর মেরামতের জন্য মজুরি বাবদ আরও ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে| শিগগিরই এই বরাদ্দের টাকা ক্ষতিগ্রস্তদের হাতে পৌঁছে দেয়া হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন|