জেদ্দায় ৫ দেশের মন্ত্রীদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ সকালে জেদ্দায় ইসলামিক সহযোগিতা সংস্থার ফিলিস্তিন বিষয়ক নির্বাহী সভার পাশাপাশি বেশ কয়েকটি প্রতিনিধি দলের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। এসব বৈঠকে সাধারণ স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দারের সঙ্গেও বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।