জুলাই জাতীয় সনদের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট

জুলাই জাতীয় সনদের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। জুলাই জাতীয় সনদ অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে এই রিটে। একই সঙ্গে এই সনদের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে। আজ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে এ রিট দায়ের করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐক্যমত কমিশন, প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আগামী সপ্তাহে রিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাই কোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানান আইনজীবী।