চাঁপাইনবাবঞ্জে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে এক গৃহবধুর গলায় ওড়নার ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি শান্তিমোড় রামকৃষ্টপুর মহল্লার দুবাই প্রবাসী কোরাইসিন আলীর স্ত্রী ও নুরুজ্জামানের মেয়ে ৩ সন্তানের জননী নুরজাহান বেগম নামে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ সকাল ৬টার দিকে স্বামীর বাড়ির নিজ শোবার ঘরের ছাদের বাঁশের আড়ার (তীর) সাথে গলায় ওড়নার ফাঁস দেয়া অবস্থায় মাকে ঝুলতে দেখে তার সাথে একই বিছানায় ঘুমিয়ে থাকা মেয়ে। পরে সকাল সাড়ে ৮ টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। সদর থানার পরিদর্শক (তদন্ত) সূকোমল চন্দ্র দেবনাথ বলেন, প্রাথমিক তদন্তের পর ধারণা করা হচ্ছে, ওই গৃহবধু দাম্পত্য কলহের জেরে আত্মহত্যা করে থাকতে পারেন। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।