চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে নতুন করে ৫২ সন্দেহজনক হাম রোগী, চিকিৎসাধীন ৭৫

চাঁপাইনবাবগঞ্জ হাম সন্দেহে নতুন করে ৫২ হাসপাতালে ভর্তি হয়েছে| সিভিল সার্জন ডা. এ,কে,এম সাহাবুদ্দীন বলেন, আজ জেলা হাসপাতালে ৫০ রোগী ভর্তি হয় যার বেশিরভাগই শিশু| এছাড়া জেলার শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ১ জন করে রোগী ভর্তি হয়| এ নিয়ে পূর্বের ভর্তিসহ জেলার হাসপাতালগুলোতে এখন ৭৫ রোগি চিকিৎসাধীন| জেলার হাম পরিস্থিতি এখনও উদ্বেগজনক| সিভিল সার্জন কার্যালয় ও জেলা হাসপাতাল সূত্র জানায়, জেলায় হাম সন্দেহে এ পর্যন্ত ৬৫৪ জন রোগি হাসপাতালে ভর্তি হয়েছে| যার মধ্যে ৬২৭ জন শুধুমাত্র জেলা হাসপাতালে ভর্তি হয়েছে| শুধু জেলা হাসপাতালে এখন ৭৩ রোগি ভর্তি রয়েছে| জেলায় সন্দেহজনক হামে আক্রাস্ত ৬ শিশু এখন পর্যন্ত মারা গেছে| মার্চে জেলা হাসপাতালে ৪ জন ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা ২ রোগির মৃত্যু হয়| এদিকে জেলা সদর, শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলায় গত ৫ এপ্রিল থেকে চলছে হামের বিশেষ এমআর টিকাদান কর্মসূচী| গত রোববার(১২ এপ্রিল) পর্যন্ত ওই ৩ উপজেলার টার্গেট ১ লক্ষ ৬৭ হাজার ২৮৭ জন শিশুর মদ্যে ৮৬ হাজার ২৪৪ জনকে টিকা দেয়া হয়েছে| কর্মসূচী শুরুর পর প্রতিদিনই টার্গেটের বেশি শিশুকে টিকা দেয়া হচ্ছে| টিকাগ্রহণে প্রচুর আগ্রহ লক্ষ করা যাচ্ছে| এদিকে এ পর্যন্ত জেলা থেকে পাঠানো ১৭৩ জনের নমুণা পরীক্ষা করে ৪৩ জন পজিটিভ পাওয়া গেছে|