চাঁপাইনবাবগঞ্জ সদরে আউশ প্রণোদনা পাচ্ছেন সাড়ে সাত হাজার কৃষক

চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলায় ৭ হাজার ৫শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পাচ্ছেন সরকারের কৃষি প্রণোদনার উচ্চ ফলনশীল উফশী আউশ ধানের বীজ ও রাসায়নিক সার| প্রত্যেককে ৫ কেজি করে বীজ ও ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার দেয়া হচ্ছ| কৃষি বিভাগের ২০২৫-২৬ অর্থবছরে খরিপ ১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে এই বীজ ও রাসায়নিক সার দেয়া হচ্ছে| আজ সকালে বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়| এতে প্রধান অতিথির বক্তব্য দেন সদর আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল| সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজনের সভাপতিত্বে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন সদর উপজেলা কৃষি অফিসার সুনাইন বিন জামান| অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আনিসুল হক মাহমুদ| সদর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্ত উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে| আলোচনা শেষে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি নূরুল ইসলাম বুলবুল| তিনি তার বক্তব্যে জানান, গতকাল ঢাকায় জ্বালানি বিষয়ক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে| সভায় আমাদের জানানো হয়েছে জ্বালানির কোনো সংকট নেই| আমি চাঁপাইনবাবগঞ্জের পেট্রোল পাম্পগুলোর ল¤^ালাইনের কথা বলেছি| তারা বলেছে ব্যবস্থা নেয়া হবে| আমি জ্বালানি প্রতিমন্ত্রির সঙ্গে কথা বলব| নূরুল ইসলাম বুলবুল বলেন-চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি তেল ও রাসায়নিক সার নিয়ে সিন্ডিকেট করে দাম বৃদ্ধি করলে আমি কঠোর ব্যবস্থা গ্রহণ করব| এসময় তিনি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের তালিকা সঠিকভাবে প্রণয়ন করার জন্য কৃষি কর্মকর্তাদের নির্দেশনা দেন|