চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনে অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত আইনজীবী সমিতি ভবনে সরাসরি ব্যালটে বিরতিহীন ভোট গ্রহণ শেষে গণনার পর সন্ধ্যা ৭ টার দিকে প্রধান নির্বাচন কমিশনার এড. শামসুদ্দীন প্রাথমিক ফলাফল ঘোষণা করেন। এতে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নজরুল-হাসিব পরিষদ ৬ পদে, ওদুদ-কনক পরিষদ ৫ পদে এবং মতিউর-তসিবুর পরিষদের প্রার্থীরা ২ পদে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ৮২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন পাবলিক প্রসিকিউটর আব্দুল ওদুদ এবং ৯৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু হাসিব। নির্বাচনে ভোটার ছিলেন ২২৭ জন। যার মধ্যে ২০৯ জন ভোট প্রদান করেন। কার্যনির্বাহী কমিটির ১৩ পদের জন্য তিনটি প্যানেলে প্রতিদ্বন্দিতা করেন ৩৬ জন প্রার্থী।