চাঁপাইনবাবগঞ্জে ৯ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে ৯ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, বালিয়াডাঙ্গা ইউনিয়নের চকঝগড়– ড্রেনপাড়া গ্রামের রাকিব আলী ও তার স্ত্রী মোছা. জমিলা বেগম। জেলা পুলিশের পাঠানো প্রেস নোটে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে রাকিবের বাড়িতে অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজা সহ তাদের গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ৬৫ হাজার টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।