চাঁপাইনবাবগঞ্জে ১ দিনে ডায়রিয়ায় আক্রান্ত আরো ৭৪ জন

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন আরো ৭৪ জন| তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে| তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৪০ জন, শিবগঞ্জ উপজেলা  স্বাস্থ্য কমপেক্সে ৪ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জনকে ভর্তি করা হয়েছে| আজ সিভিল সার্জন অফিসের ডায়রিয়া বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে| এদিকে, জেলা হাসপাতালের ডায়রিয়া বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, পূর্বে ডায়রিয়া রোগী ভর্তি ছিলেন ৫২ জন এবং নতুন ভর্তি ৪০ জন| তাদের মধ্যে সুস্থ হওয়ায় ৪৪ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে| বর্তমানে এই হাসপাতালে ভর্তি আছেন ৪৮ জন রোগী|